ঘূর্ণিঝড় মোকা: জরুরি সেবায় যোগাযোগ করবেন যেসব নম্বরে

ঘূর্ণিঝড় মোকা: জরুরি সেবায় যোগাযোগ করবেন যেসব নম্বরে। ঘূর্ণিঝড় মোকা মোকাবিলায় জাতীয় দুর্যোগ কেন্দ্র, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সংস্থা জরুরি সেবা নম্বর চালু করেছে।

ঘূর্ণিঝড় মোকা মোকাবিলায় সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে সচিবালয় থেকে জাতীয় দুর্যোগ সাড়া দান সমন্বয় কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় দুর্যোগ কেন্দ্রের হটলাইন নম্বর ৫৫১০১১১৫ এবং ৫৫১০১২১৭। এ ছাড়া প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। যেকোনো জরুরি সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস বা তাদের হটলাইন নম্বর ১৬১৬৩। দুর্যোগের আগাম বার্তা জানতে টোল ফ্রি নম্বর চালু রয়েছে ১০৯০।

ঘূর্ণিঝড় মোকা: জরুরি সেবায় যোগাযোগ করবেন যেসব নম্বরে

ঘূর্ণিঝড় মোকা: জরুরি সেবায় যোগাযোগ করবেন যেসব নম্বরে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেয়া তথ্যমতে, উপকূলীয় ১৯ জেলার ১৪৯টি ফায়ার স্টেশনের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া কক্সবাজারের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ০১৮৭২৬১৫১৩২।

অপরদিকে এই ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোলরুম খুলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টগ্রামবাসীরা ঘূর্ণিঝড় সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন ০২৩৩৩৩৬৩০৭৩৯ এই হটলাইন নম্বরে।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৩৮৮টি আশ্রয় কেন্দ্র এবং প্রায় ৭০০০ স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। এর গতিবিধি পর্যবেক্ষণে রেখে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

 

ঘূর্ণিঝড় মোকা: জরুরি সেবায় যোগাযোগ করবেন যেসব নম্বরে

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় পানি সম্পদ মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ডের পানি ভবনে কন্ট্রোল রুম খুলেছে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনো জরুরি সেবা ও সব ধরনের তথ্য সেবা পাওয়া যাবে। কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে : ০১৩১৮২৩৪৫৬০ এবং ০১৭৭৫৪৮০০৭৫। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকায় প্রস্তুত রয়েছেন হাজার হাজার স্বেচ্ছাসেবী দল। এ ছাড়া গঠন করা হয়েছে মেডিকেল টিম এবং সব ধরনের সহযোগিতায় মাঠে তৎপর রয়েছে প্রশাসন।

Leave a Comment