বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির জবাব রাজপথেই দেবে আ.লীগ: কবির বিন আনোয়ার

বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির জবাব রাজপথেই দেবে আ.লীগ: কবির বিন আনোয়ার। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেন, বিএনপি শুধু এন্টি আওয়ামী লীগ নয় এন্টি বাংলাদেশ দলে পরিণত হয়েছে। ১৮ কোটি মানুষকে তারা দাবায়ে রাখতে পারবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা রাজপথ ছাড়িনি। রাজনীতি দিয়েই রাজনীতিকে মোকাবেলা করা হবে। বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতির জবাব রাজপথেই দেবে আওয়ামী লীগ।

বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির জবাব রাজপথেই দেবে আ.লীগ: কবির বিন আনোয়ার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে গ্রিন পয়েন্ট রেস্টুরেন্টে ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী লীগের জেলা ও মহানগর পর্যায়ের প্রশিক্ষক ও মাঠ পর্যায়ের ক্যাম্পেইনার প্রশিক্ষণ ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির জবাব রাজপথেই দেবে আ.লীগ: কবির বিন আনোয়ার

 

কবির বিন আনোয়ার বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ প্রশিক্ষিত কর্মীদল তৈরি করা। এসব কর্মীরা অনলাইনে যেমন ক্যাম্পেইন করবে তেমন বাড়ি বাড়ি গিয়ে ভোটও চাইবে। এ কার্যক্রম জেলা, উপজেলা, ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হবে। জেলায় জেলায় সিনিয়র নেতৃত্ব, তরুণ প্রজন্ম ও নারী নেতৃত্বের সমন্বয়ে মাস্টার ট্রেনার তৈরি করা হচ্ছে। মাস্টার ট্রেনারদের ট্রেনিংয়ের পর ফিল্ডে যারা কাজ করবে তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণার প্রেক্ষিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে জনগণকে প্রতিহত করা সহজ ব্যাপার না। এই ধরণের প্রতিহতের চেষ্টা বৃটিশরা করেছে, পাকিস্তানিরা করেছে এবং তাদের দোসররা স্বাধীনতার পর ৫০ বছর ধরেই করছে। বিএনপির রাজনীতি ধ্বংসাত্নক রাজনীতি। অতীতের মত এবারও জনগণকে সাথে নিয়ে এর সঠিক জবাব দেওয়া হবে।

এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment