জনগণের ঐক্যের ওপর ভর করেই আমরা গণতন্ত্র পুণরুদ্ধার করবো: মির্জা ফখরুল। বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে লক্ষীপুরে পুলিশের গুলিতে কৃষকদলের সদস্য সজীব বাদল নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল।
জনগণের ঐক্যের ওপর ভর করেই আমরা গণতন্ত্র পুণরুদ্ধার করবো: মির্জা ফখরুল
তিনি বলেন, মঙ্গলবার পুলিশের গুলিতে কৃষকদল নেতা সজীব বাদল নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি।তিনি বলেন, অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মানুষের নিরাপত্তা’ এখন সঙ্কটাপন্ন হয়ে পড়েছে। মহাভোট জালিয়াতির ‘নির্বাচনের পর আবারো আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রহসনের ভোটের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সরকার আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে।

বিএনপির এই নেতা বলেন, সরকার জনবিচ্ছিন্ন বলেই বিএনপি তথা জনগণের ন্যায্য দাবিকে ভয়ের চোখে দেখছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশ শাসন করাটাই তাদের লক্ষ্য। বিএনপি মহাসচিব পুলিশের গুলিতে নিহত সজীব বাদলের রুহেরর মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।