চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও ৩৩ জন নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বেইজিং থেকে এএফপি জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে চলতে থাকা প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।
