সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা দিয়ে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা। বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

মঙ্গলবার (১৭ মে) দুপুর ২টার দিকে ক্রয় কমিটির বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন  থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেয়া হয়েছে।

 

চিনির দাম কেজিতে কমবে ৫ টাকা , শুল্ক কমল চিনির

 

এতে খরচ হবে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল ৮২ টাকা ৯৪ পয়সা।

Leave a Comment