গ্রামীনফোনের নেটওয়ার্ক বিপর্যয়: ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি

btrc bhaban 1 গ্রামীনফোনের নেটওয়ার্ক বিপর্যয়: ব্যাখ্যা চেয়েছে বিটিআরসিবিশেষ প্রতিনিধি
জিলাইভ২৪.কম

বৃহস্পতিবার দূপুরে প্রায় ২ ঘন্টা নেটওয়ার্ক বিপর্যয়ে পড়ে জরুরী যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হন দেশের প্রধান বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীনফোন (জিপি) এর প্রায় ৮ কোটি গ্রাহক।

GP notice গ্রামীনফোনের নেটওয়ার্ক বিপর্যয়: ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি

ঘন্টার পর ঘন্টা মোবাইল নেটওয়ার্ক না পেয়ে বা ডাটা সুবিধা বঞ্চিত হয়ে বিচলিত গ্রাহকরা অভিযোগ করেন মোবাইল অপারেটরদের নিয়ন্ত্রক সংস্হা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কতৃপক্ষ বা বিটিআরসি তে।

এরপর বিটিআরসি গ্রামীনফোন কে চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করেছে।

btrc image 1 গ্রামীনফোনের নেটওয়ার্ক বিপর্যয়: ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি

চিঠিতে বলা হয়, “জাতীয় জরুরি অবস্থা বিবেচনায় গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের সঠিক কারণ ব্যাখ্যাসহ অতি জরুরি ভিত্তিতে দেশব্যাপী গ্রামীণফোনের নেটওয়ার্ক নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হল।”

এদিকে জিপি কতৃপক্ষ জানিয়েছে, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে সড়ক নির্মাণ কাজে কাটা পড়ে তাদের ফাইবার অপটিক ক্যাবল লাইন। এর ফলেই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দেয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

গ্রামীনফোনের নেটওয়ার্ক বিপর্যয়: ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি

জিপি আরও জানায়, চেষ্টা করা হচ্ছে দ্রুততর সময়ে নেটওয়ার্ক সচল করতে।

বৃহস্পতিবার পৌনে ১২টা থেকে ২টা পর্যন্ত নেটওয়ার্ক বিপর্যয়ের মধ্যে বিপুল সংখ্যক গ্রাহক ভোগান্তিতে পড়ে। এ সময় ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার গ্রামীণফোন ব্যবহারকারীরা মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিলেন না। পাশাপাশি ইন্টারনেট সেবা থেকেও বঞ্চিত হয়েছেন।

এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রামীনফোন এর নেটওয়ার্ক বিপর্যয় নিয়ে বহুমাত্রিক ট্রল হয়। সাধারন ভাষায়ও ক্ষোভ প্রকাশ করেন অনেক গ্রাহক।

রাত আটটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রামীনফোন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে।

জিপি’র হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস মহিউদ্দিন আল-আমিন বলেন, দূর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে এবং তা আমাদের নিয়ন্ত্রণে ছিলো না।

চীফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, গ্রামীনফোন দ্রুত নিজেদের কর্মী দিয়ে নেটওয়ার্ক পরিষেবা পূনরায় চালু করেছে এবং গ্রাহকদের আস্হার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

কমিউনিকেশনস এর প্রধান খায়রুল বাশার বলেন একই সাথে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল এ সড়ক উন্নয়ন কাজ চলার সময় ফাইবার ক্যাবল কাটা পড়ায় এ বিপর্যয় সৃষ্টি হয়।

সংবাদ বিজ্ঞাপ্তিতে দেয়া তথ্য অনুযায়ী জিপি’র ৭ কোটি ৯১ লাখ গ্রাহক রয়েছে। তার অর্থ হলো দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের ৪২ শতাংশই গ্রামীণফোন ব্যবহার করেন।

বিটিআরসি’র তথ্য বলছে, দেশে মোট ১৮ কোটি ৮ লাখ মোবাইল সিম সচল রয়েছে।

Leave a Comment