গ্রামীণফোনের সেবা ব্যাহত নেটওয়ার্ক বিভ্রাটের কারনে

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সেবা ব্যাহত , নেটওয়ার্ক হঠাৎ করে উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিভ্রাটের সম্মুখীন হন গ্রাহকেরা।

অপারেটরটির মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরাও সমস্যার কথা জানিয়েছেন।রাজধানী থেকে বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রামসহ কয়েকটি জেলার গ্রামীণফোন ব্যবহারকারীর নম্বরে কল দেওয়ার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

গ্রামীণফোনের সেবা ব্যাহত নেটওয়ার্ক বিভ্রাটের কারনে

গ্রামীণফোনের সেবা ব্যাহত নেটওয়ার্ক বিভ্রাটের কারনে

 

এ প্রসঙ্গে গ্রামীণফোনের মুখপাত্র গণমাধ্যমকে জানান, আজ সকালে হঠাৎ করেই এই অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে জানা গেছে দেশের উত্তরাঞ্চলের ৩টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রামীণফোনের ভেরিফায়েড পেজে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিক সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

 

 

গ্রামীণফোনের সেবা ব্যাহত নেটওয়ার্ক বিভ্রাটের কারনে

 

এর আগে অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গ্রাহক সেবার মান নিম্নমানের একারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ছয়মাস পর তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

আরও দেখুনঃ

Leave a Comment