গাজায় ইসরাইলি স্থল হামলা শুরু

গাজায় ইসরাইলি স্থল হামলা শুরু। গাজায় ইসরায়েল টানা ৭ দিন ধরে ভয়াবহ নির্বিচার বোমা হামলা চালিয়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করার পর সেখানে এখন স্থল হামলা ‘শুরু করেছে। অঞ্চলটিতে অবস্থিত বিবিসির সাংবাদিকরা এ কথা জানিয়েছেন। ইসরায়েলও এ হামলা শুরুর কথা নিশ্চিত করেছে। 

গাজায় ইসরাইলি স্থল হামলা শুরু

ইসরায়েলের একজন মুখপাত্র বলেছেন, তাদের সামরিক বাহিনী ইতোমধ্যে গাজায় সম্ভাব্য সর্বাত্মক স্থল হামলার আগে স্থানীয়ভাবে কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে। এর উদ্দেশ্য হলো- হামাস যোদ্ধা ও তাদের অস্ত্র ধ্বংস এবং জিম্মিদের সন্ধান করা।

গাজায় ইসরাইলি স্থল হামলা শুরু

বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের সেনাবাহিনী গাজার ১১ লাখ মানুষকে ২৪ ঘণ্টার মধ্যে অঞ্চলটির দক্ষিণ থেকে উত্তর দিকে সরে যাওয়ার কথা বলে। সেখান অনেক লোকজন সরে যাওয়ার চেষ্টার মধ্যে এ স্থল হামলা’ শুরুর কথা জানা গেল। 

জাতিসংঘ মহাসচিব এন্তনিও গুতেরেস বলেছেন, এ গণউচ্ছেদের মারাত্মক বিপর্যয়কর বলে অভিহিত করেছেন। তিনি গাজায় মানবিক সহায়তার প্রদানের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যান্য সংস্থাও এ উচ্ছেদের অল্টিমেটামের সমালোচনা করেছে। হামাস লোকদেরকে এ নির্দেশ অমান্য করে গাজাতেই অবস্থান করতে বলেছে।

 

গাজায় ইসরাইলি স্থল হামলা শুরু

 

গত ৭ অক্টোবর হামাস আকস্মিকভাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় চালায়। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় নির্বিচার বিমান ও কামান হামলা চালায়। এতে প্রায় ২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই শিশু ও নারী। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে প্রাণ হারায় প্রায় ১৩০০ জন।

Leave a Comment