গরমে আদালতে পরতে হবে না কালো কোট-গাউন। তীব্র তাপপ্রবাহের মধ্যে অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার প্রয়োজনীয়তা নেই বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গরমে আদালতে পরতে হবে না কালো কোট-গাউন
অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত, ট্রাইব্যুনালগুলোর বিচারক এবং আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়— ‘দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয়েছে যে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত, ট্রাইব্যুনালগুলোর বিচারকএবং আইনজীবীরা মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিগত ২৮/১০/২০২১ তারিখের বিজ্ঞপ্তি নম্বর ৪০/২০২১, জে, এর কার্যকারিতা স্থগিত করে বিগত ৩০/০৩/২০২১ তারিখের বিজ্ঞপ্তি নম্বর ৭, জে, পুনর্বহাল করা হলো।’