রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ’ নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক আক্তারুজ্জামান। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত ভবন থেকে মরদেহ’ উদ্ধার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই: ফায়ার সার্ভিস
ক্ষতিগ্রস্ত ভবন থেকে সর্বশেষ দুপুর ১২টা ১০ মিনিটে মেহেদী হাসান স্বপন নামের এক স্যানেটারি ব্যবসায়ীর মরদেহ’ উদ্ধার করা হয়।আক্তারুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থাকা দোকান বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার মেহেদী হাসান স্বপনকে তিনদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আজ তার মরদেহ’ উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহের ওজন বেশি হওয়ায় দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।

আরও দেখুনঃ