জেলেনস্কির ইফতার আয়োজন , ক্রিমিয়ার মুসলিমদের উপর রাশিয়ার ‘নিপীড়নের’ নিন্দা

জেলেনস্কির ইফতার আয়োজন ,ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাষ্ট্রীয়ভাবে আয়োজিত প্রথম ইফতার অনুষ্ঠানে ক্রেমলিন নিয়ন্ত্রিত ক্রিমিয়ার মুসলিম সংখ্যালঘু তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের সমালোচনা করেছেন এবং তিনি রাশিয়ার কাছ থেকে এ উপদ্বীপ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জেলেনস্কির ইফতার আয়োজন , ক্রিমিয়ার মুসলিমদের উপর রাশিয়ার ‘নিপীড়নের’ নিন্দা

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে কৃষ্ণ সাগর অঞ্চলের এ ভূখ-ের নিয়ন্ত্রণ কেড়ে নেয় এবং তা অধিভূক্ত করার বিষয়ে গণভোট অনুষ্ঠানে চাপ দেয়। ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা গণভোটের এমন পদক্ষেপকে প্রতারণামূলক এবং অবৈধ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানায়।

 

জেলেনস্কির ইফতার আয়োজন , ক্রিমিয়ার মুসলিমদের উপর রাশিয়ার ‘নিপীড়নের’ নিন্দা

 

তিনি ইউক্রেনের মুসলিম নেতা এবং মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের বলেন, ‘ইউক্রেনকে ক্রীতদাসে পরিণত করার রাশিয়া প্রচেষ্টা ঠিক ক্রিমিয়া দখলের, ক্রিমিয়ান, ইউক্রেনিয়ান এবং ক্রিমিয়ান তাতারের স্বাধীনতা ও ক্রিমিয়ান মুসলমানদের বিরুদ্ধে দমনপীড়নের মধ্যদিয়ে শুরু হয়।’

তাতার’ সম্প্রদায়ের মানুষ ২০১৪ সালের নির্বাচনে ব্যাপকভাবে ভোট বর্জন করেছিল। ক্রিমিয়ার ২০ লাখ বাসিন্দার ১২ থেকে ১৫ শতাংশ হচ্ছে তাতার ‘সম্প্রদায়ের মানুষ।

বেশ কয়েকজন ইউক্রেনীয় মুসলিম সেনা সদস্যকে পুরস্কার দেওয়ার আগে জেলেনস্কি বলেন, ‘ক্রিমিয়া দখলমুক্ত করা ছাড়া ইউক্রেনের জন্য বা বিশ্বের জন্য কোন বিকল্প নেই। আমরা ক্রিমিয়ায় ফিরে আসবো।’
রাজধানীর কেন্দ্রের বাইরে একটি মসজিদে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি বলেন, ইউক্রেন রাষ্ট্রীয়ভাবে ইফতার আয়োজনের একটি নতুন ঐতিহ্য শুরু করেছে যা মুসলিমরা সারাদিন রোজা রাখার পর খেয়ে থাকে।

Leave a Comment