কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার। মেয়েকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পরে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সুড়িরগাঁও গ্রামে।

 

কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

জানা যায়, ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার ওই ব্যক্তি প্রায় ১০ বছর মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে আশার একবছরের মাথায় তার স্ত্রী মারা যান। তার ২০ বছর বয়সী বড় ছেলে কয়েক বছর যাবৎ কুমিল্লায় দিনমজুরের কাজ করে। বাড়ীতে তার ২ বছর ও ১৩ বছর বয়সী কিশোরী মেয়ে রয়েছে। প্রায় ৪ মাস আগে এক রাতে তার কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আরও দু’দিন মেয়েকে ধর্ষণ করায় এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় মেয়ের মামা ও নানি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সেখানকার এক নার্সকে দিয়ে হাসপাতালের বাইরে একটি কক্ষে নিয়ে তার গর্ভপাত ঘটনোর অভিযোগ রয়েছে। 

পরে এই অপকর্মের খবর গ্রামের চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বরগণ বিষয়টি ধামাচাঁপা দেওয়ার চেষ্টা করতে থাকেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্তকে আটক করে থানা নিয়ে আসে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) শাখায় পাঠানো হয়েছে। 

 

কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে, মেয়েটিকে ওসিসিতে পাঠানো হয়েছে। আটক বাবা’র বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment