মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

মায়ের সঙ্গে’ অভিমান করে কিশোরীর আত্মহত্যা। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মায়ের সঙ্গে ‘অভিমান করে সুমাইয়া আক্তার (১১) নামের এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুর দেড়টায় উপজেলার সান্তাহার পৌর শহরের লকু সিভিল কলোনী পান্নার মোড় এলাকায় ঘটনাটি ঘটে। সুমাইয়া ওই এলাকার গোলাম রব্বানীর মেয়ে।

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরী সুমাইয়া আক্তার ৫ম শ্রেণীর শিক্ষার্থী। সে লেখাপড়ায়’ অমনোযোগি হওয়ায় তার মা প্রায়ই বকাঝকা করতেন। অন্যান্য দিনের মতো তার মা বুধবার সকালেও মেয়েকে বকুনি দেওয়ায় অভিমান করে বসত বাড়ীর ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলতে থাকে। কিছুক্ষণ পরই পরিবারের সদস্যরা  তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

 

Leave a Comment