লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনির আহম্মদ ভূঁইয়া নামে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। নোয়াখালী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
গ্রেফতার মনির রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বামনী গ্রামের মৃত কালু ভূঁইয়ার ছেলে।র্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গত ৩ এপ্রিল মনির আহম্মদ ভূঁইয়া প্রতিবেশী ১৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে বসতঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ভিকটিমের বাবা।
পরে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত মনির আহম্মদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
