কামরাঙ্গীরচরে গৃহবধূর আত্মহত্যা !। রাজধানীর কামরাঙ্গীরচরে রিনা আক্তার (২১) নামে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ মে) রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। বিষয়টি জানিয়েছেন, উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর।

সংবাদ পেয়ে রাত পোনে নয় টার সময় কামরাঙ্গীরচর থানাধীন টেকের হাট ওয়াজ উদ্দিন স্কুলের সামনে শাহীনদের পঞ্চম তলা ভাড়া ফ্লাটের তার শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রকৃয়া শেষে শনিবার (১৩ মে) সকালে গৃহিণী রিনা আক্তার এর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছেন।
কামরাঙ্গীরচরে গৃহবধূর আত্মহত্যা !
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মোহাম্মদ আহাদ এর স্ত্রী। এক পুত্র সন্তানের জননী ছিলেন তিনি ।

মৃতের ভাই সামাদ জানিয়েছেন, তার বোনের মানুষিক সমস্যা ছিল। পুলিশের ঐ কর্মকর্তা জানিয়েছেন, বিষন্নতা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।