কাজী সিরাজুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য।
Table of Contents
কাজী সিরাজুল ইসলাম | বাংলাদেশি-রাজনীতিবিদ

জন্ম ও পারিবারিক জীবন
কাজী সিরাজুল ইসলাম ১৬ অক্টোবর ১৯৪০ সালে
ব্রিটিশ ভারতের (বর্তমান
বাংলাদেশ) ফরিদপুরের আলফাডাঙ্গার বানার গড়ানিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত কাজী আব্দুল ওয়াহেদ ইউনিয়নের দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন। মাতা আমেনা খাতুন। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।
শিক্ষা জীবন
কাজী সিরাজুল ইসলাম শিরগ্রাম হাই স্কুল থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেন।

কর্মজীবন
কাজী সিরাজুল ইসলাম ব্যাংকের শিক্ষানবীস কর্মকর্তা হিসাবে কর্ম জীবন শুরু করেন। ১৯৬৬ সালে বায়তুল মোকাররম মার্কেটে আমিন জুয়েলার্স নামে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। তিনি প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান। তিনি বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।

রাজনৈতিক জীবন
জুন ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ফরিদপুর-১ (মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এমপি থাকা অবস্থায় জুন ২০০৫ সালে বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেন। দল ত্যাগ করার কারণে সংসদ সদস্য পদ হারান তিনি। উপনির্বাচনে তিনি প্রথমে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলেও তৃণমূল নেতা-কর্মীদের প্রবল প্রতিরোধের মুখে প্রার্থিতা ছেড়ে দিতে বাধ্য হন। বিএনপির মনোনয়ন পান শাহ মোহাম্মদ আবু জাফর। কাজী সিরাজুল স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন।
এরপর ২০০৮ সালের ডিসেম্বরের নবম সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর আবারো আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কৃষক লীগের সহ-সভাপতি।
আরও দেখুনঃ