কয়েক দফা কমার পড় স্বর্ণের দাম বাড়লো আবারো

কয়েক দফা কমার পড় স্বর্ণের দাম বাড়লো আবারো। তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ৩৭৭ টাকা। বৃহস্পতিবার থেকে এ মূল্য কার্যকর করা হবে।

কয়েক দফা কমার পড় স্বর্ণের দাম বাড়লো আবারো

বুধবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ৯৭ হাজার ৪৪ টাকা।

কয়েক দফা কমার পড় স্বর্ণের দাম বাড়লো আবারো

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

কয়েক দফা কমার পড় স্বর্ণের দাম বাড়লো আবারো

 

Leave a Comment