এভারেস্টের চূড়ায় ওঠার পর অস্ট্রেলিয়ান ব্যক্তির মৃত্যু

এভারেস্টের চূড়ায় ওঠার পর অস্ট্রেলিয়ান ব্যক্তির মৃত্যু। স্বপ্ন জয়ের ‘হাতছানি নিয়ে উঠেছিলেন মাউন্ট এভারেস্টের চূড়ায়। কিন্তু চূড়ায় উঠে নেমে আসায় সময় অস্ট্রেলিয়ান এক পাহাড় আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার তার মৃত্যু হয়। অস্ট্রেলিয়ান ওই ব্যক্তির নাম জেসন কেনিনসন। এভারেস্টের ৮ হাজার ৮৪৯ মিটার উঁচুতে ওঠার পর যখন তিনি নিচে নেমে আসতে ছিলেন তখন তিনি হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার পরিবার জানায়, ‘জেসন কেনিনসন তার লক্ষ্যে পৌঁছেছেন ঠিকই। কিন্তু আমাদের মাঝে আর ফিরে আসতে পারেনি।’ফেসবুকে দেওয়া বিবৃতিতে তার পরিবার আরও জানায়, জেসন ছিলেন দুরন্ত, ভ্রমনপিয়াসু। আমরা তাকে কখনও ভুলব না।

 

এভারেস্টের চূড়ায় ওঠার পর অস্ট্রেলিয়ান ব্যক্তির মৃত্যু

এভারেস্টের চূড়ায় ওঠার পর অস্ট্রেলিয়ান ব্যক্তির মৃত্যু

একজন গাইড বলেন, জেসন নেমে আসার সময় অস্বাভাবিক আচরণ করেন। পরে তাকে দুজন সহকারী দ্বারা ৮ হাজার ৪০০ মিটার উচ্চতায় নামিয়ে আনা হয়েছিল।

এশিয়ান ট্রাকিং চিফ দাওয়া স্টিভেন শেরপা এএফপিকে বলেন, জেসনের অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। আমরা আশা করছিলাম তাকে ক্যাম্প ৪ এ নামিয়ে আনা গেলে পুনরায় অক্সিজেন সরবরাহ করতে পারতাম। কিন্তু সেটি সম্ভব হয়নি। এর আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃতদেহ সহযোগিরা ডেথ জোনে এনে রেখেছেন। যার উচ্চতা ৮ হাজার মিটার।

 

এভারেস্টের চূড়ায় ওঠার পর অস্ট্রেলিয়ান ব্যক্তির মৃত্যু

 

জেসন ২০০৬ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হয়েছিল তিনি আর কখনও হাঁটতে পারবে না। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এভারেস্ট জয় করার জন্য অর্থ সংগ্রহ করে।

Leave a Comment