এডিসি হারুন ও সানজিদা কাণ্ডে সবার বিরুদ্ধেই ‘ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী । রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের দায়ভার রয়েছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এডিসি হারুন ও সানজিদা কাণ্ডে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। আইন অমান্যকারী জনপ্রতিনিধি কিংবা পুলিশ যে-ই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা যারা ঘটনা ঘটিয়েছে, তাদের সবার বিরুদ্ধেই ‘ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন বলেন, পুলিশের সিদ্ধান্ত নিয়ে কোনো দুর্বলতা নেই। মামলা না হলেও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে সব ঘটনারই তদন্ত করা হবে।
তিনি আরও বলেন, খুব দ্রুত তেজগাঁও থেকে ট্রাক স্ট্যান্ড সরিয়ে ফেলা হবে। আধুনিক ট্রাক স্ট্যান্ড করার জন্য প্রধানমন্ত্রী মেয়রকে নির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও খাদ্য সচিবসহ প্রমুখ।
