“এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি”

“এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি”। ঢাকার সাভারে নিজ বাসায় হাত-পা বাঁধা অবস্থায় এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় হত্যাকারীদের রেখে যাওয়া একটি চিরকুট।রোববার বিকেলে সাভার পৌর এলাকার ভাটপাড়ায় তার নিজ বাড়ির কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

“এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি”

নিহত গোলাম কিবরিয়া (৪৫) পৌরসভার ১ নং ওয়ার্ডের ভাটপাড়া কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকার মৃত শুকুর মুন্সির ছেলে। তিনি সাভার রেডিও কলোনী মডেল স্কুলের সাবেক শিক্ষক। নিহতের পাশে উদ্ধার করা চিরকুটে লেখা ছিলো, ‘এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি। ভাই ও অবৈধ কাজ করে… আমরা ইসলামের সৈনিক।’

 

“এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি”

 

নিহতের স্বজনরা জানায়, নিহত গোলাম কিবরিয়া সাভার রেডিও কলোনী মডেল স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। তবে বর্তমানে সাভারের এলাকায় প্রাইভেট টিউশনি ও জমি কেনা বেচার ব্যবসায় জড়িত ছিলেন। স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর নিহত একাই ওই বাসায় থাকতেন। দুপুরে ঘরের দরজায় গিয়ে প্রতিবেশীরা নিহতের নিথর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ঘরের মালামাল ওলট-পালট ও আলমারি খোলা ছিল। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

“এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি”

 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের টিম আসছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একই সাথে হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Comment