উজরার সফরে আলোচনা হবে নির্বাচন, রোহিঙ্গা, মানবপাচার ইস্যুতে

উজরার সফরে আলোচনা হবে নির্বাচন, রোহিঙ্গা, মানবপাচার ‘ইস্যুতে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দেশটির সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস বিসয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তার এ সফরে ভারতে দেশটির সিনিয়র নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র -ভারত সম্পর্ক আরো গভীর ও টেকসই করা নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে আছে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন সমাধান, গণতন্ত্র, আঞ্চলিক স্থিতিশীলতা।

 

উজরার সফরে আলোচনা হবে নির্বাচন, রোহিঙ্গা, মানবপাচার ইস্যুতে

উজরার সফরে আলোচনা হবে নির্বাচন, রোহিঙ্গা, মানবপাচার ইস্যুতে

৭ই জুলাই দেয়া বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে  তিনি নাগরিক সমাজের সংগঠনের সঙ্গে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিয়ে আলোচনায় লিপ্ত থাকবেন।

তিনি আলোচনা করবেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রোহিঙ্গা সংকট, শ্রম ইস্যু, মানবপাচার সহ বিভিন্ন ইস্যুতে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার ইস্যু সহ বিভিন্ন বিষয়ে দেশের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ৮ থেকে ১৪ জুলাই তিনি ভারত ও বাংলাদেশ সফর করবেন।

 

উজরার সফরে আলোচনা হবে নির্বাচন, রোহিঙ্গা, মানবপাচার ইস্যুতে

Leave a Comment