বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন বাইডেন: ব্লিংকেন

বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন বাইডেন: ব্লিংকেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের হামলার পর ইসরাইলের প্রতি সংহতি জানাতে বুধবার তেলআবিব সফরে যাচ্ছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন এ কথা জানিয়েছেন।একইসঙ্গে ব্লিংকেন জানিয়েছেন, ইসরাইল গাজায় বেসামরিক সহায়তা নিয়ে কাজ করতে সম্মত হয়েছে।গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর ব্লিংকেন দ্বিতীয় দফায় তেলআবিব সফরে আসেন। এখানে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়াামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে প্রায় আট ঘন্টার বৈঠক শেষে এসব তথ্য জানান।

বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন বাইডেন: ব্লিংকেন

মঙ্গলবার তেলআবিবে তিনি বলেন, প্রেসিডেন্ট ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সংহতি এবং দেশটির নিরাপত্তার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার পুনর্নিশ্চিত করবেন।

বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন বাইডেন: ব্লিংকেন

তিনি আরো বলেন, ইসরাইলের অধিকার রয়েছে হামাস ও অন্যান্য সন্ত্রাসী গ্রুপের হামলা থেকে তার নিজ জনগণকে রক্ষা করার।ব্লিংকেন বলেন, বাইডেন ইসরাইলের কাছ থেকে তার জনগণকে রক্ষায় কী প্রয়োজন তা শুনবেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, চলমান সংঘাতের চরম সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল যাচ্ছেন। বুধবার তার তেল আবিবে পৌঁছানোর কথা।

ইসরাইল সফর শেষে জো বাইডেনের জর্ডানের রাজধানী আম্মান যাওয়ার কথা। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বাইডেন বৈঠক করবেন।

এদিকে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরাইল সফর করেন। ইসরাইলের পর ব্লিঙ্কেন কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিসর সফরে করেন।

 

বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন বাইডেন: ব্লিংকেন

 

ব্লিঙ্কেন বলেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ যেন আঞ্চলিকভাবে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার ব্যাপারে আরব দেশগুলোর সঙ্গে তার কথা হয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। পাল্টা জবাব হিসেবে ইসরাইল অব্যাহতভাবে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গাজা এখন পুরোপুরি অবরুদ্ধ। সেখানে চলছে অবর্ণনীয় মানবিক সংকট।

Leave a Comment