ইন্ডিয়া নাম পরিবর্তনের মোদির পরিকল্পনা অবাস্তব: রাহুল গান্ধী

ইন্ডিয়া নাম পরিবর্তনের মোদির পরিকল্পনা অবাস্তব: রাহুল গান্ধী। কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী পাঁচ দিনের সফরে এখন ইউরোপের ব্রাসেলসে অবস্থানকালে আল-জাজিরাকে এ কথা বলেন। ইউরোপীয় রাজনীতিক ও ভারতীয় অভিবাসীদের সঙ্গে বৈঠক করতে তিনি এ সফরে গেছেন। 

ইন্ডিয়া নাম পরিবর্তনের মোদির পরিকল্পনা অবাস্তব: রাহুল গান্ধী

জি-২০ শীর্ষ সম্মেলনের  নৈশ ভোজের আমন্ত্রনপত্রে ইন্ডিয়ার নাম পরিবর্তন করে ভারত করেন। এ সম্পর্কে জানতে চাওয়া হলে রাহুল গান্ধী জবাবে একে অবাস্তব বলে মন্তব্য করেন। মোদির এ পদক্ষেপ ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। গত রোববার নয়াদিল্লিতে দুইদিন ব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হয়। 

ইন্ডিয়া নাম পরিবর্তনের মোদির পরিকল্পনা অবাস্তব: রাহুল গান্ধী

 

রাহুল বলেন, মজার ব্যাপার হল, যখনই আমরা মি: (গৌতম) আদানি ও পুরানো পুঁজিবাদের সমস্যার কথা উত্থাপন করি তখনই দৃষ্টি অন্যদিকে সরানোর নাটকীয় কৌশল অবলম্বন করেন।এদিকে প্যারিসের সায়েন্সেস পিয়ো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেন, বিজেপি ভোটের মেরুকরণ করতে বিদ্বেষ ছড়ায়, বিভাজন তৈরি করে।

তিনি বলেন, ধনী মুনাফাখোর শিল্পপতিরা বিজেপিকে আর্থিক মদত দেয়। বিজেপির পেছনে এই পরিকাঠামোটি কাজ করে। নরেন্দ্র মোদী এই কাঠামোটা চালাচ্ছেন। রাহুল বলেন, তার বিশ্বাস, আরএসএস পরিবার চাইলে পাঁচ মিনিটে তারা নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে পারে।

 

 

রাহুল গান্ধীর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত

Leave a Comment