ইইউতে যোগ দিতে চায় না তুরস্ক: এরদোগান

ইইউতে যোগ দিতে চায় না তুরস্ক: এরদোগান।ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক ‘জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে চার দশক ধরে চেষ্টা করছে তুরস্ক। তবে ৪০ বছরেও তাদের জোটে অন্তর্ভুক্ত করা হয়নি। এতদিনেও বিষয়টির কোনো সুরাহা না করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তারা আর ইইউতে যোগ দিতে চান না। রোববার (১ অক্টোবর) পার্লামেন্ট শুরুর উদ্বোধনী বক্তব্যে এরদোয়ান এমন মন্তব্য করেন। 

ইইউতে যোগ দিতে চায় না তুরস্ক: এরদোগান

এরদোগান অভিযোগ করেছেন, ‘ইইউর কাছে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমরা পূরণ করেছি কিন্তু তারা তাদের কোনো কথাই রাখেনি।’ তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে নতুন কোনো শর্তই আর মেনে নেবেন না তিনি।’

ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে তুরস্ককে বিভিন্ন সময় অসংখ্য শর্ত দেওয়া হয়েছিল। তবে আঙ্কারার অভিযোগ, যেসব শর্ত পূরণ করলেও তাদের জোটে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এতদিন জোটটিতে যোগ দিতে নরম সুরে কথা বললেও সাম্প্রতিক সময়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক।

Leave a Comment