আমেরিকা বলে দিয়েছে আমাদের তত্ত্বাবধায়ক প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

আমেরিকা বলে দিয়েছে আমাদের তত্ত্বাবধায়ক প্রয়োজন নেই: ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এখন মাথা খারাপ হয়ে গেছে। মানুষের শক্তি যখন কমে তখন মুখের বিষ বেড়ে যায়। তারা অকথ্য ভাষায় কথা বলে।বুধবার রাজধানীর তেজগাঁও সাত রাস্তার মোড়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

আমেরিকা বলে দিয়েছে আমাদের তত্ত্বাবধায়ক প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তরুণ তুর্কিরা হুট করে মাথা গরম করে। আপনারা নেতাকর্মীরা মাথা গরম করবেন না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। যত শান্তি বজায় থাকবে, ততোই আমাদের ভোট বাড়বে।ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে। নির্বাচন করবেন এটা আপনাদের অধিকার। কিন্তু বাধা দিতে আসবেন? আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, দেশবিরোধী অপশক্তি ও স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে তাল মিলিয়ে বিএনপি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে মাঠে নেমেছে। তারা নির্বাচন বানচাল করতে চায়। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চায়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সজাগ ও সতর্ক থাকবেন। তাদের অপপ্রচার, অপসংগ্রাম সফল হতে দেবো না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের শপথ।ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ। 

Leave a Comment