আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই: প্রধানমন্ত্রী

ত্রিদেশীয় সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই, আমরা কারো উপর নির্ভরশীল নই। সোমবার (১৫ মে) বিকেল ৪টায় বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাবের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের স্যাংশনের (নিষেধাজ্ঞা) বিষয়ে তিনি একথা বলেন। সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ত্রিদেশীয় সফর শেষে দেশে ফিরে গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৬০তম কনভেনশনে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি আরেকটি সিদ্ধান্ত নিতে বলেছি। স্যাংশন দেওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। যাদের দিয়ে সন্ত্রাস দমন করি তাদের উপর দেওয়া হচ্ছে স্যাংশন!

আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই: প্রধানমন্ত্রী

আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই: প্রধানমন্ত্রী

আমি বলে দিয়েছি, যে দেশ স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে তাদের কাছ থেকে আমি কিছুই কিনব না। আমি আর কী করব! বাবা-মা-ভাইবোন সবাইকে মেরে ফেলেছে। আমার তো হারানোর কিছু নেই। আমার দেশটিকে আমি এগিয়ে নিতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, যারা আমাদের ওপর নিষেধাজ্ঞা দেবে, আমরা তাদের কাছ থেকে কিছু কেনাকাটা করব না। ভয়ের কিছু নেই, আমাদের সব জমি আবাদ করব, আমরা অন্যের ওপর নির্ভর করব না। আমরা নিজেদেরটা দিয়ে নিজেরা চলব। অনাবাদী জমি সব চাষ করে, যা আসে।

 

আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই: প্রধানমন্ত্রী

 

বিশ্বব্যাপী খাদ্যের অভাব। উন্নয়নশীল না উন্নত দেশেও খাদ্যের সমস্যা। একটার বেশি টমেটো কেনা যাবে না, ছয়টার বেশি ডিম কেনা যাবে না। রোজায় তো কোনো হাহাকার শোনা যায়নি। কেউ কি আসছে, আপনাদের কাছে ভিক্ষা চাইতে? আসেনি। সবাই ইফতারের জন্য এগিয়ে এসেছে। আমাদের দল ও নেতাকর্মীদের এজন্য ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, কথা নাই বার্তা নাই, আমাদের নিষেধাজ্ঞার ভয় দেখাবে, আমরা ভয় নিয়ে বসে থাকব। কেন? আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ, আমাদের দেশের মানুষই নিজের দেশের বিরুদ্ধে বদনাম করে।

Leave a Comment