যুক্তরাষ্ট্র-চীনের সহযোগিতা ছাড়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো সমাধানের ‘কোন উপায়’ নেই, জাতিসংঘ-মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতা ছাড়া বিশ্বের বিভিন্ন বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব। তাইওয়ান প্রশ্নে এ দুই পরাশক্তির সম্পর্ক একেবারে বিপরীতমুখী হওয়ায় তিনি এমন মন্তব্য করেন। শুক্রবার তার মুখপাত্র এ কথা বলেছেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্র-চীনের সহযোগিতা ছাড়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো সমাধানের ‘কোন উপায়’ নেই : জাতিসংঘ মহাসচিব

গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ-মহাসচিব মনে করেন যে এ দুই দেশের মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা ছাড়া বিশ্বের গুরুত্বপূর্ণ সকল সমস্যা সমাধানের কোন উপায় নেই।’

জলবায়ু থেকে শুরু করে সামরিক আলোচনার গুরুত্বপূর্ণ ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার অবসানে চীনের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আরও দেখুনঃ
- গবেষণা ছাড়া উৎকর্ষ সাধন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টিকাদান কার্যক্রমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে : পিটার হাস
- বিশ্বের বিপদ মোকাবেলায় সহযোগিতার আহ্বান জাতিসংঘ প্রধানের
- প্রধানমন্ত্রীর ভারত সফর ঢাকা-দিল্লী দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বাড়িয়েছে : পররষ্ট্রমন্ত্রী
- গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ , ভারতকে হারালো ৩-০ গোলে