টেকনাফে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাদক মামলার ‘পলাতক আসামি মো. ইউনুস ২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দুপুরে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউনুস হোয়াইক্যং ইউপি দক্ষিণ নাছের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

আত্মগোপনে থাকা মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তিনি জানান, রোববার দুপুরে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস দল মৌলভীবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক মামলার’ পলাতক আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে আসামি উক্ত মাদক মামলার সাথে জড়িত বলে জানা যায় এবং গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে দীর্ঘদিন আত্মগোপনে অবস্থান করছিল। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
