আঞ্জুম সুলতানা সীমা বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১০ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।
Table of Contents
আঞ্জুম সুলতানা | বাংলাদেশী রাজনীতিবিদ

জন্ম ও পারিবারিক জীবন
আঞ্জুম-সুলতানা সীমা কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রথিতযশা রাজনীতিবিদ ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজল খান এডভোকেট। মা নার্গিস সুলতানা পেশায় প্রধান শিক্ষিকা। সীমা ২০০০-০১ শিক্ষাবর্ষে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
আঞ্জুম-সুলতানা সীমা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ১২ মে ২০০৬ সালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি। ২০০০ সালে তিনি বিলুপ্ত কুমিল্লা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী মৃত্যুবরণ করলে তিনি ২২ ফেব্রুয়ারি ২০০৩ থেকে ২১ সেপ্টেম্বর ২০০৫ সাল পর্যন্ত কুমিল্লা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালে কুমিল্লা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

৫ জানুয়ারি ২০১২ সালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে তিনি কুমিল্লা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করে সংরক্ষিত নারী-কাউন্সিলর নিযুক্ত হন। পরবর্তীতে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি রাজনীতির বাইরে কুমিল্লা শহরের মডার্ন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১০ থেকে নির্বাচিত জাতীয়-সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান। এছাড়া তিনি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

ব্যক্তিগত জীবন
আঞ্জুম সুলতানা সীমার তিন ভাই-মাসুদ পারভেজ খান ইমরান, ডা. আজম খান নোমান ও নাসরুল্লাহ খান আরমান। তিনি বিয়ে করেন নাসির উদ্দিন আহমেদ মিন্টুকে। ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী তিনি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
আরও দেখুনঃ