অসীম কুমার উকিল একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
Table of Contents
অসীম কুমার উকিল | বাংলাদেশী রাজনীতিবিদ

প্রারম্ভিক জীবন
অসীম-কুমার উকিলের জন্ম নেত্রকোণা জেলায়। তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অপু উকিল বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য।
রাজনৈতিক জীবন
কুমারের রাজনৈতিক জীবন শুরু বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। পূর্বে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সমালোচনা
২০১৯ সালের ১১ ডিসেম্বর অসীম-কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করেন নেত্রকোনা জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার। কিন্তু দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় ২০২০ সালের ৮ মার্চ আইনজীবী তৌহিদুল ইসলাম কেশব রঞ্জন সরকারের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করেন। এ রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট দুদককে রিটকারীর আবেদন নিষ্পত্তি করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেয়।
অসীম কুমার উকিল স্ত্রী অপু উকিল
অপু উকিল একজন বাংলাদেশি শিক্ষক, রাজনীতিবিদ এবং নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

অপু উকিল জন্ম ও পারিবারিক পরিচিতি
অপু উকিল ১৯৭২ সালের ৯ জানুয়ারি শরীয়তপুর জেলায় জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে, রাজনীতিবিদ অসীম কুমার-উকিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন; এবং নেত্রকোণা থেকে আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় হন।
অপু উকিল রাজনৈতিক জীবন
অপু উকিলের রাজনীতিতে আগমন ওবায়দুল কাদেরের হাত ধরে; দৈনিক বাংলা পত্রিকায় লেখালেখি করার সময়। বেগম বদরুন্নেসা কলেজে থাকাকালীন ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেন। পরবর্তীতে আওয়ামী যুব মহিলা লীগের নেতৃত্বে আসেন।
আরও দেখুনঃ