দ্য সিটি ব্যাংক পিএলসি এসএমই-স্মল বিজনেস বিভাগের জন্য ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’ পদে নতুন জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে সুবিধা থাকবে, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
পদের সংখ্যা নির্ধারিত নয়। বেতন ২৬,০০০ থেকে ৩০,০০০ টাকা। চাকরিটি চুক্তিভিত্তিক এবং নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম বয়স ২২ বছর। কাজের স্থান হিসেবে কুমিল্লা, যশোর, ময়মনসিংহ ও সিলেট নির্ধারিত হয়েছে।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন BD JOBS ওয়েবসাইটে দেখতে পারবেন।
জিলাইভ/টিএসএন
