অবৈধভাবে গড়ে ওঠা একটি চারকোল কারখানায় আগুন

রাজবাড়ী সদর উপজেলার আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা চারকোল কারখানায় আগুন (পাটখড়ির ছাই থেকে কার্বন তৈরির কারখানা) লাগে।  খবর পেয়ে রাজবাড়ী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরুর প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামে এ আগুন লাগে।

 

অবৈধভাবে গড়ে ওঠা একটি চারকোল কারখানায় আগুন

 

অবৈধভাবে গড়ে ওঠা একটি চারকোল কারখানায় আগুন

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কারখানায় ৮ জন কর্মী অফিস কক্ষে ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়তে বসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নামাজ শেষ করে উঠেই দেখেন কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। সেসময় কারখানার কর্মচারীরা ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। আগুনের সূত্রপাত হলে আশপাশের বাড়িঘরের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

 

অবৈধভাবে গড়ে ওঠা একটি চারকোল কারখানায় আগুন

চারকোল কারখানার মালিক আতিকুর রহমান বলেন, আমাদের কারখানাটি ছোট হওয়ায় তেমন বড় ধরণের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। যতটুকু ব্যবস্থা ছিল তাতে এতো বড় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এ অগ্নিকাণ্ডে আমার কোটি টাকার ক্ষতি হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পেয়ে দু’টি ইউনিট দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সঙ্গে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আরও দুটি ইউনিট এসে কাজে যোগ দেয়। ৪টি ইউনিট সাড়ে চার ঘণ্টা কাজ করে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও দেখুনঃ

Leave a Comment